আমরা কীভাবে তথ্য সংগ্রহ করি
- নিচের বিশ্বাসযোগ্য গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর প্রতি কয়েক মিনিটে স্বয়ংক্রিয়ভাবে দেখা হয়।
- সড়ক দুর্ঘটনা, হত্যা, রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও ধর্ষণের খবর আলাদা করা হয়।
- প্রতিটি খবর থেকে বিভাগ, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, তারিখ এবং নিহত-আহতের সংখ্যা বের করা হয়। জেলা ও উপজেলার নাম সরকারি তালিকার সাথে মিলিয়ে যাচাই করা হয়।
- একই ঘটনা একাধিক পত্রিকায় এলে সেটা একটি ঘটনা হিসেবেই গোনা হয় এবং সব সূত্রের লিংক যুক্ত হয়।
- আদালতের রায়, মামলার অগ্রগতি, প্রতিবাদ কর্মসূচি, বিদেশের ঘটনা ও সংকলিত পরিসংখ্যান নতুন ঘটনা হিসেবে গোনা হয় না।
- নিশ্চয়তা কম হলে এন্ট্রি প্রকাশ বা গণনা করা হয় না।
গোপনীয়তা
কোনো ভুক্তভোগী বা অভিযুক্তের নাম বা ছবি প্রকাশ করা হয় না। ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় গ্রাম ও ইউনিয়নের নামও দেখানো হয় না, যাতে ভুক্তভোগীকে চেনা না যায়।
সীমাবদ্ধতা
এটি গণমাধ্যমে প্রকাশিত ঘটনার হিসাব, সরকারি পরিসংখ্যান নয়। সব ঘটনা পত্রিকায় আসে না, তাই প্রকৃত সংখ্যা বেশি হতে পারে। স্বয়ংক্রিয় বিশ্লেষণে ভুল হতে পারে — বিস্তারিত জানতে সবসময় মূল খবর পড়ুন।